বর্তমান ঠিকানা
স্থায়ী ঠিকানা
ছাত্রের অঙ্গিকারনামা
আমি শুধু মাত্র আল্লাহ তায়ালার সন্তুষ্টি হাসিল ও আমলী জিন্দেগী গড়ার উদ্দেশ্যে নিম্নে আমার অঙ্গীকার পেশ করছি।
পাঁচ ওয়াক্ত নামায সময় মত আদায় করতে কখনও অলসতা করব না।
একমাত্র আল্লাহ পাকের রাজী-খুশীর উদ্দেশ্যে ও আমলের নিয়তে ইলমে দ্বীন হাসিল করব।
কুরআন হাদীসের আলোকে সাহাবায়ে কেরাম, উম্মাহাতুল মু'মিনীন, আকাবীরে দ্বীনের দিক নির্দেশনায় আহলে সুন্নাত-ওয়াল জামাআতের আক্বীদা-বিশ্বাস পোষণ করব এবং জীবনের সকল ক্ষেত্রে পুরা সুন্নাতে নববীর অনুসরণ করে চলব।
আবাসিক থাকাকালীন মাদরাসার আঙ্গিনার বাইরে যাব না এবং নির্ধারিত অভিভাবক ব্যতীত অন্যের সাথে কোথাও যাব না।
শিক্ষক-শিক্ষিকা ও মাদরাসার সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল থাকব, তাদের সাথে কোন প্রকার অহংকারী ও বেয়াদবীমূলক আচরণ করব না।
মাদরাসার আসবাবপত্র ও সকল জিনিসের হেফাযতে যত্নবান থাকব।
মাদরাসার কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত অন্য কোন ছাত্রীর বাড়িতে বা আত্মীয় স্বজনের বাসায় যাব না।
সর্বদা শরয়ী পর্দা অনুসরণ করব, কখনও শরয়ী হেজাবের লঙ্ঘন করব না। সুন্নাতী পোষাক তথা সাদাসিধে-ঢিলেঢালা কালো বোরকা, ফুল হাতা জামা ও বড় উড়না পড়ব।
নিয়মিত ক্লাসে উপস্থিত থাকব এবং সবক শুরু হওয়ার অন্তত ১০ মিনিট পূর্বেই মাদরাসায় উপস্থিত থাকব। ছুটি ছাড়া ক্লাসে অনুপস্থিত থাকব না। বিনা অনুমতিতে একদিন অনুপস্থিত থাকলে ১০ টাকা জরিমানা সহ দরখাস্ত জমা দিতে হবে। অন্যথায় ক্লাসে প্রবেশাধিকার থাকবে না। ছুটির বিশেষ প্রয়োজন হইলে পূর্ব থেকে মৌখিক বা লিখিত ছুটি গ্রহণ করব।
আল্লাহর সন্তুষ্টি ও নিজের এসলাহের নিয়তে প্রতিষ্ঠানের যে কোন খেদমত করতে সদা অগ্রগামী থাকব।
টেলিভিশন, অশ্লীল ম্যাগাজিন, চরিত্রবিনাশী উপন্যাস, ছবি তোলা ইত্যাদি অন্যায় কাজ থেকে সর্বদা বিরত থাকব।
অত্র মাদরাসায় অধ্যয়নকালে অন্য কোন প্রতিষ্ঠানে কোন পরীক্ষায় অংশগ্রহণ করব না।
কোন ছাত্রীর সাথে ঝগড়া-বিবাদ করব না। কারো গীবত করব না এবং শুনবও না। পড়ালেখা ছাড়া অন্য কোন অর্থহীন কাজে জড়িত হব না।
মাদরাসা কর্তৃপক্ষ থেকে প্রদত্ত সকল আইন কানুন মানতে বাধ্য থাকব।
আমার কোন অপরাধের কারণে মাদরাসা কর্তৃপক্ষ বহিষ্কার করলে আমার বা আমার অভিভাবকের কোন আপত্তি থাকবে না এবং এর কারণে কোন প্রকার ফেৎনা-ফাসাদ করব না।
উল্লেখিত অঙ্গীকার ভঙ্গ করলে মাদরাসা থেকে বহিষ্কারের উপযুক্ত বলে বিবেচিত হব।
অভিভাবকের অঙ্গিকারনামা
আমি অঙ্গীকার করছি যে, মেয়েকে মাদরাসায় আনা-নেওয়ার সম্পূর্ণ দায়িত্ব আমি নিজে বহন করব অথবা আমার মেয়ের মাহরাম কাউকে দিয়ে এ দায়িত্ব পালন করব। গায়রে মাহরাম সে যত ঘনিষ্ঠই হোক না কেন পাঠাব না। যদি আমি কখনও এ অঙ্গীকার ভঙ্গ করি আর সে কোথাও কখনও কোন দুর্ঘটনার স্বীকার হয় তাহলে কোন অবস্থাতেই সে দায় প্রতিষ্ঠানের দিব না।
ক্লাস থাকাকালীন কখনও ছাত্রীর সাথে সাক্ষাত করতে আসব না এবং মাদরাসার নির্ধারিত সময় মোতাবেক ছাত্রীর সাথে মাসে ১/২ বার (বৃহস্পতি বার ৩টা থেকে ৫টা শুক্রবার সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত) দেখা করব। এর ব্যতিক্রম কখনই করব না।
মাদরাসার সংশ্লিষ্ট সকলের সাথে সৌজন্যমূলক আচরণ করব, কোন ধরনের উগ্র আচরণ করব না।
কর্তৃপক্ষের উপর কোন খবরদারি করব না এবং ছাত্রীর কল্যাণার্থে যে কোন সিদ্ধান্ত মানিতে বাধ্য থাকিব।
প্রতিমাসের খোরাকীর খরচ ও মাসিক বেতন মাসের প্রথম সপ্তাহে অগ্রীম প্রদান করব। এবং বছর শেষে বার্ষিক পরীক্ষার পূর্বে শা'বান মাসের বেতনের সাথে রমযান মাসের বেতন অগ্রীম পরিশোধ করব।
ভর্তির পর কোন কারণে ভর্তির ফি ফেরত চেয়ে প্রতিষ্ঠানকে হয়রানি করব না।
প্রতি সপ্তাহে একদিন প্রতিষ্ঠানে এসে মেয়ের পড়ালেখার খবর নিব এবং যখন ইসলাহি মজলিস হবে বা রেজাল্ট ঘোষণা করা হবে তখন অবশ্যই ছাত্রীর অভিভাবক হিসাবে উপস্থিত থাকব।
টিভি, গান-বাজনা, অশ্লীলতা ইত্যাদি থেকে বিরত রাখব।
মাদরাসা খোলা থাকাকালীন বাড়ীর বিভিন্ন অনুষ্ঠান যেমন, বিবাহ বা অন্য কোন অনুষ্ঠানে ছাত্রীকে উপস্থিত করার জন্য কখনও ছুটির আবেদন করব না।
আমি উল্লেখিত নিয়মগুলো ভালোভাবে পড়ে এবং এলাকার সার্বিক বিষয় যাচাই-বাছাই করে পূর্ণ আস্থা সহকারে আমার সন্তানকে অত্র প্রতিষ্ঠানে ভর্তি করলাম এবং তাকে আদর্শ ও আমলী হিসাবে গড়ার লক্ষ্যে তার বিষয়ে যে কোন সিদ্ধান্ত নেয়ার অধিকার কর্তৃপক্ষকে প্রদান করলাম।
উপরোক্ত কথাগুলোর বরখেলাফ হলে কর্তৃপক্ষের সকল সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য থাকব।
একাডেমিক নিয়মাবলী
আমি উপরোক্ত সকল শর্তাবলীতে একমত।